32 C
আবহাওয়া
৩:১০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » গুলিস্তানে ক্রেন থেকে রড পড়ে আহত ২

গুলিস্তানে ক্রেন থেকে রড পড়ে আহত ২


বিএনএ, ঢাকা : রাজধানীর গুলিস্তানের হল মার্কেটে ক্রেন থেকে পড়া রডের আঘাতে গুরুতর আহত হয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন (৪০) ও মোহাম্মদ জাকির হোসেন (৩৫) নামের দুই জন। সোমবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।

পরে আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তারা সেখানে চিকিৎসাধীন।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া নজরুল ইসলাম বলেন, গুলিস্তান হলের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ হল মার্কেটের ওপরে থাকা ক্রেন থেকে রডের টুকরো নিচে পড়ে। ওই রডের আঘাতে গুরুতর আহত হন শাহাবুদ্দিন ও জাকির।

তিনি আরও জানান, শাহাবুদ্দিন ওই এলাকায় ব্যবসা করেন ও জাকির হোসেন ইনকাম ট্যাক্স অফিসে চাকরি করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, গুলিস্তান থেকে গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের দুজনকেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত