32 C
আবহাওয়া
৪:১০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রাঙামাটিতে বন্য শুকরের আক্রমণে আহত তিন

রাঙামাটিতে বন্য শুকরের আক্রমণে আহত তিন

রাঙামাটিতে বন্য শুকরের আক্রমণে আহত তিন

বিএনএ, রাঙামাটি: রাঙামাটির লংগদুতে বন্য শুকরের আক্রমণে তিনজন আহত হয়েছেন। সোমবার (১৫ মে) ভাসান্যাদম ইউনিয়নের রাঙাপানিছড়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা যায়।

স্থানীয়রা জানান, দুপুরে একটি বন্য শুকর ধানখেতে কৃষক জিয়াউল হককে (৪৫) আক্রমণ করে। পরবর্তীতে রাস্তায় মাহিন (১৪) ও শওকত আকবর (৪২) নামে দু’জনকে কামড় দেয়। সর্বশেষে স্থানীয় এক ইউপি সদস্য’র একটা গরুকে কামড়ে পালিয়ে যায় শুকরটি। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা।

স্থানীয় আব্দুর রহিম জানান, ধান কাটার সময় ধানখেতে হঠাৎ বন্য শুকর কৃষক জিয়াউল হকের ওপর আক্রমণ করে। পরে ধানখেত পার হয়ে মাহিনের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মাহিনকে কামড় দিয়ে আহত করে। সর্বশেষে শওকত আকবরকে রাস্তায় আক্রমণ করে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শেখ ফরিদের একটা গরুকে কামড়ে পালিয়ে যায় শুকরটি।

ভাসান্যাদম ইউনিয়ন পরিষদের সদস্য শেখ ফরিদ জানান, হঠাৎ বন্য শুকরের আক্রমণে আমাদের এলাকার একজন শিশুসহ তিনজন ব্যক্তি আহত হয়েছে। এ সময় আমার একটি গরুকেও কামড়ে আহত করে শুকরটি। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং স্থানীয় পশু চিকিৎসকদের সহযোগিতায় গরুটিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকায় এ ধরণের ঘটনা এবারই প্রথম বলে জানান তিনি।

এ বিষয়ে ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক ডা. মানসুরুর রহমান জানান, আহতদের মধ্যে দুজন আমাদের হাসপাতালে আসে। তাদের মধ্যে শিশু মাহিনের শরীরে ক্ষত বেশি হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং সামান্য আহত হওয়া শওকত আকবরকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে কৃষক জিয়াবুল হক লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন,বিএম

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত