22 C
আবহাওয়া
৯:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » জনগণ চাইলে নির্বাচন করবো: জাহাঙ্গীর

জনগণ চাইলে নির্বাচন করবো: জাহাঙ্গীর

জাহাঙ্গীর আলম

বিএনএ: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন পান নি সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম। তবে জনগণ চাইলে তাদের নিরাশ করবেন না বলে জানান তিনি। বলেন  তারা (ভোটাররা) চাইলে আমি নির্বাচন করব। জনগণ চাইলেই কেবল মেয়র পদে নির্বাচন করবো।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে জাহাঙ্গীর আলমের ছয়দানা এলাকার বাসভবনে গিয়ে দেখা যায়, বেশকিছু নেতাকর্মী বাড়ির নিচতলা এবং দোতালায় অবস্থান করছেন। সবার মাঝে হতাশার ছাপ। সবার বিশ্বাস ছিল এবারও মনোনয়ন পাবেন জাহাঙ্গীর আলম। এখন তারা জাহাঙ্গীরের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আজমত উল্লাহ খান, জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৭ নেতা মনোনয়নপ্রত্যাশী ছিলেন। শনিবার দলীয় মনোনয়ন বোর্ড গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হয়।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যানুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সিটির ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩ জন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল। মনোনয়ন বাছাই ৩০ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ মে।

বিএনএ নিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!