26 C
আবহাওয়া
২:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সাংবাদিক মোস্তফা কামাল পাশা আর নেই

সাংবাদিক মোস্তফা কামাল পাশা আর নেই


বিএনএ, চট্টগ্রাম: প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল পাশা আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর মেডিকেল সেন্টারে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়ে সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক মোস্তফা কামাল পাশার ১ম নামাজে জানাজা দুপুর ২টায় কাজীর দেউড়ি মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। ২য় জানাজা অনুষ্ঠিত হবে বেলা আড়াইটায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে। এরপর হাটহাজারীর ধলই গ্রামের বাড়িতে ৩য় জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

ধলই ইউনিয়নে ১৯৫২ সালে মীর বাড়িতে জন্ম নেন মোস্তফা কামাল পাশা। তিনি বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের একজন সক্রিয় কর্মী ছিলেন। ৮২ সালের ফেব্রুয়ারিতে দৈনিক আজাদীতে কর্মজীবন শুরু করেন। তাঁর প্রকাশিত গল্পগ্রন্থ- ঠিকানা লাশকাটা ঘর (বড়দের), ভয় নেই আমরা আছি (ছোটদের)। প্রকাশিত উপন্যাস- নীল বিষের ছোঁয়া, চন্দ্রিমা, উড়ুক্কু পোকামাকড়।

সাংবাদিক মোস্তফা কামাল পাশার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। তারা মরহুমের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী