32 C
আবহাওয়া
৩:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কোম্পানীগঞ্জে ফের সংঘর্ষ, কাদের মির্জার ছেলেসহ আহত ১০

কোম্পানীগঞ্জে ফের সংঘর্ষ, কাদের মির্জার ছেলেসহ আহত ১০

নোয়াখালীতে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ,আহত ১৫

বিএনএ, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবারও আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে কোম্পানীগঞ্জ থানার সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ছেলে তাশিক মির্জাসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের ২০-২৫ জন সমর্থক মেয়র কাদের মির্জা বিরোধী শ্লোগান দিয়ে একটি মিছিল নিয়ে বসুরহাট পৌরসভা শহীদ মিনার গেট দিয়ে পৌরসভায় ঢোকার চেষ্টা করে।এ সময় পুলিশ তাদের বাধা দিলে তারা উপজেলা পরিষদ গেটে চলে যায়। এর কিছুক্ষণ পর মেয়র মির্জার ছেলে তাশিক মির্জার নেতৃত্বে কাদের মির্জার অনুসারীরা থানার সামনে গেলে উভয় পক্ষের সমর্থকরা একে অন্যকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। ইটের আঘাতে তাশিক মির্জা ও আরমান চৌধুরীসহ উভয় পক্ষের অন্তত১০ জন আহত হয়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত