28 C
আবহাওয়া
১:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা দুদুর বিচার শুরু

রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা দুদুর বিচার শুরু

রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা দুদুর বিচার শুরু

বিএনএ,চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। আগামী ২৪ মে থেকে শুরু হবে মামলার সাক্ষ্যগ্রহণ।

সোমবার (১৫ মার্চ) দুপুরে আসামির উপস্থিতিতে শুনানি শেষে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার রুমির আদালতে অভিযোগ গঠন হয়।

মামলার বাদীর আইনজীবী অতিরিক্ত মহানগর পিপি নিখিল কুমার নাথ জানান, রাষ্ট্রদ্রোহের অভিযোগে দণ্ডবিধির ১২৪ (ক) ধারায় এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দণ্ডবিধির ৫০৬ (২) ধারায় মামলার আবেদন করেছিলেন বাদী। বিধি অনুযায়ী আদালত হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনও নেন। পরে মামলার তদন্ত প্রতিবেদন পুলিশ জমা দিলে সোমবার অভিযোগ গঠনের শুনানি হয়। আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন।

এর আগে দুদুর বিরুদ্ধে নালিশি মামলাটি ‘রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে’ রুজু করতে পুলিশকে অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ মামলায় ২০১৯ সালের ১০ ডিসেম্বর দুদুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সার। এই মামলায় জামিন নিয়ে আদালতে নিয়মিত হাজিরা দেন বিএনপি নেতা দুদু।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রানী রায়ের আদালতে নালিশি মামলা দায়ের করেন।

দুদুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দণ্ডবিধির ১২৪ (ক) ধারায় এবং প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দণ্ডবিধির ৫০৬ (২) ধারায় মামলার আবেদন করা হয়।

শুনানি শেষে আদালত আবেদন গ্রহণ করে রাঙ্গুনিয়া থানার ওসিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পূর্বক থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছিলেন।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর বেসরকারি ডিবিসি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠান ‘রাজকাহনে’ বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন ‘এদেশ থেকে বঙ্গবন্ধু যেভাবে বিদায় নিয়েছেন, শেখ হাসিনাকেও সেভাবে বিদায় নিতে হবে। তাতে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার আগেও এমন হুমকি দেওয়া হয়েছিল। দুদু গং ও একাত্তরের পরাজিত শক্তিরা এখন শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করছেন।’

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী