24 C
আবহাওয়া
৩:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ট্রেনের ধাক্কায় সাংবাদিক নিহত

ট্রেনের ধাক্কায় সাংবাদিক নিহত

ট্রেনের ধাক্কা

বিএনএ, নেত্রকোনা: নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় পাপ্পু মজুমদার (৩৮) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। তিনি ৭১ বাংলা অনলাইন টিভি ও দৃক নিউজের নেত্রকোনা প্রতিনিধি ছিলেন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথের ইস্পিঞ্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাপ্পু মজুমদার নেত্রকোনা শহরের পাটপট্টি এলাকার বাসিন্দা স্বপন মজুমদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ছয় বছরের মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাসা থেকে মোহনগঞ্জ যাচ্ছিলেন পাপ্পু মজুমদার। সেখানে তার স্ত্রী বেসরকারি সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতিতে চাকরি করেন। বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বারহাট্টা উপজেলার ইস্পিঞ্জাপুর এলাকায় পৌঁছে তিনি মোটরসাইকেল থেকে নেমে মেয়েকে একটি চায়ের দোকানে বসান। পরে পাশে থাকা রেললাইনে দাঁড়িয়ে কানে ইয়ারফোন দিয়ে কথা বলতে থাকেন।এসময় মোহনগঞ্জ রেলস্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসাে একটি ট্রেনে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মারা যান।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী