28 C
আবহাওয়া
২:৪৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » গুলশানে গ্লোরিয়া জিন্স ক্যাফের সামনে গুলিতে আহত ১

গুলশানে গ্লোরিয়া জিন্স ক্যাফের সামনে গুলিতে আহত ১

গুলশানে গ্লোরিয়া জিন্স ক্যাফের সামনে গুলিতে আহত ১

বিএনএ, ঢাকা: রাজধানীর গুলশান -১ নম্বরে গ্লোরিয়া জিন্স কফিস বাংলাদেশ নামে একটি রেস্টুরেন্টের সামনে টাকার লেনদেনকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দু’জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন গুলশান বিভাগের উপ-কমিশনার মো. আ. আহাদ।

তিনি বলেন, বিকেল ৪টার দিকে গ্লোরিয়া জিন্স নামক রেস্টুরেন্টের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। একজন আরেকজনকে গুলি করেছেন। এ ঘটনায় আমরা জড়িত দুজনকেই হেফাজতে নিয়েছি। তাদের আগ্নেয়াস্ত্রের বৈধতা, নাম-পরিচয় যাচাই করা হচ্ছে।প্রাথমিকভাবে জানা গেছে, টাকা লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনার সূত্রপাত। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

জানা গেছে, গুলিতে আহত ব্যক্তির নাম আমিনুল। আর যিনি গুলি করেছেন তার নাম অহিদুল মিন্টু। পুলিশ দুজনকেই আটক করেছে।

তবে আমিনুল নামের ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানান, গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। শহিদুল জানান, আমার উপর হামলা করার সময় আমি আত্মরক্ষার্থে  ফাঁকা গুলি করি। এতে একজন  আহত হয়।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত