28.1 C
আবহাওয়া
৯:০৩ অপরাহ্ণ - জুলাই ৬, ২০২৬
Bnanews24.com
Home » উপদেষ্টার বিরুদ্ধে বক্তব্য দিয়ে এনসিপির পদ ও চাকুরি হারালেন মুনতাসির

উপদেষ্টার বিরুদ্ধে বক্তব্য দিয়ে এনসিপির পদ ও চাকুরি হারালেন মুনতাসির


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। দলটির নেতারা কখন কি কান্ড করে বসেন, কখন কি বলে বসেন, কে কখন পদ হারিয়ে ফেলেন তা আগাম বলা যায় না। স্বার্থ উদ্ধার করতে ব্যর্থ হলে ফ্যাসিবাদের দোসর ট্যাগ লাগিয়ে কথায় কথায় ‘মব’ করেন।

রোববার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র দক্ষিণাঞ্চলের সংগঠক এবং রেড ক্রিসেন্টের উপ পরিচালক মুনতাসির মাহমুদ তার দলবল নিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অরসরপ্রাপ্ত মেজর জেনারেল আজিজুল ইসলামের অপসারণ দাবি করে বিক্ষোভ করেন। এ সময় উপদেষ্টা মাহফুজ আলম, তার ভাই রেডসিক্রেন্ট সোসাইটির বোর্ড সদস্য মাহবুব আলম এবং রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের বিরুদ্ধে আওয়ামী লীগ সমর্থকদের পুনর্বাসনের অভিযোগ তুলেন মুনতাসির।

মুনতাসির মাহমুদের অভিযোগ, উপদেষ্টা মাহফুজ আলম, তার ভাই মাহবুব আলম এবং এনসিপি নেতারা দূর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত।

মুনতাসির মাহমুদ তার এই ব্ক্তব্যের জেরে নাগরিক পার্টির পদ ও রেড় ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালকের চাকুরি দুটিই হারান।

জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের পর মুনতাসির রেড ক্রিসেন্টে উপ-পরিচালক পদে চাকুরি পেয়েছিলেন। আর উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট সুত্র জানায় , রোববারের রেড ক্রিসেন্ট বোর্ড সভায় উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলমও উপস্থিত ছিলেন। সভার পর রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে বের হতে গেলে তাঁকে অবরুদ্ধ করেন মুনতাসির মাহমুদের অনুসারীরা। দফায় দফায় এনসিপির ঘনিষ্ঠ কয়েকজন মুনতাসিরকে ফোন করে রেড ক্রিসেন্টে আন্দোলন বন্ধ করে চলে যেতে অনুরোধ করতে থাকেন। আন্দোলন বন্ধ না করলেও সন্ধ্যা ৬টার দিকে মাহবুবকে রেড ক্রিসেন্ট কার্যালয় থেকে বের হতে দেন মুনতাসিরের অনুসারীরা। কিন্তু সংস্থার চেয়ারম্যান তখনো অবরুদ্ধ ছিলেন। পরে পুলিশ গিয়ে মুনতাসিরের অনুসারীদের ওপর চড়াও হয়।

উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম জানান, প্রয়োজনীয় অভিজ্ঞতা না থাকার পরও ‘বিশেষ বিবেচনায়’ রেড ক্রিসেন্টের উপ-পরিচালক পদে চাকুরি নিয়েছিলেন মুনতাসির। তিনি কয়েক দিন ধরে রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করছিলেন। এর মধ্যে গত শনিবার রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে কথা বলেন, মুনতাসির এবং রেড ক্রিসেন্টের আরেক বোর্ড সদস্য এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা মিতু । নাহিদ তাঁদের আন্দোলনের পরিবর্তে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন। কিন্তু মুনতাসির তারপরও রোববার বিক্ষোভ চালিয়ে যান।

শামীমা চৌধুরী শাম্মী

Loading


শিরোনাম বিএনএ