31 C
আবহাওয়া
৩:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ‘চালকদের চোখ পরীক্ষা করলে বহু মানুষের মৃত্যু ঠেকানো যাবে’

‘চালকদের চোখ পরীক্ষা করলে বহু মানুষের মৃত্যু ঠেকানো যাবে’

‘চালকদের চোখ পরীক্ষা করলে বহু মানুষের মৃত্যু ঠেকানো যাবে’

বিএনএ, ঢাকা : চালকদের নিয়মিত চোখ পরীক্ষা করানো হলে প্রতিবছর সড়কে বহু মানুষের মৃত্যু ঠেকানো যাবে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চক্ষুবিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। শুক্রবার (১৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত বিনামূল্যে চক্ষু শিবির ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, রাতের বেলায় অনেক সড়ক দুর্ঘটনা ঘটে। এর কারণ হলো অনেক গাড়ি চালক চোখের রোগে আক্রান্ত। সচেতনতার অভাবে তারা চোখ পরীক্ষা করান না। তাদের অনেকেই এক চোখে দেখে অন্য চোখে দেখে না। এতে চোখের ভারসাম্য হায়িয়ে তারা ঠিকমত দেখতে পায়না বলে সড়ক দুর্ঘটনা ঘটে। এজন্য মানুষের জীবন রক্ষায় গাড়ি চালকদের নিয়মিত চক্ষু পরীক্ষা করাতে হবে।

ডিআরইউ’র এ আয়োজনে সহযোগিতা করেছে লায়ন্সক্লাব অব ঢাকা ও লায়ন্সক্লাব অব ঢাকা আইডিয়াল।

সরকারী কর্মকর্তা-কর্মচারীদেরও নিয়মিত চক্ষু পরীক্ষার গুরুত্ব দিয়ে উপাচার্য বলেন, প্রতি বছর সরকারী কর্মকর্তা-কর্মচারীদের এসিআরে (বার্ষিক গোপন প্রতিবেদন) শারীরিক পরীক্ষার একটি সনদ জমা দিতে হয়। এসময় সরকারী কর্মকর্তারা যেন অন্যান্য সকল পরীক্ষার সাথে চক্ষু পরীক্ষাও করান সে বিষয়ে জোর দিতে হবে।

তিনি বাচ্চাদেরও নিয়মিত চোখ পরীক্ষা করানোর পরামর্শ দিয়ে বলেন, অনেক বাচ্চারই পরীক্ষা ভাল না করার পিছনে এই চক্ষু রোগ দায়ী। এতে বাচ্চারা মেধা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ সমস্যা সমাধানের জন্য ৫ বছর বয়সে  স্কুলে ভর্তির আগে বাচ্চাদের চক্ষু পরীক্ষা করাতে হবে।

ডিআরইউ’র সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। এছাড়া লায়ন্স জেলা কনভেনশন চেয়ারপার্সন নওজাত সারওয়াত ইসলাম অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।

অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান ও কার্যনির্বাহী সদস্য ছলিমউল্লাহ মেজবাহ উপস্থিত ছিলেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে ডিআরইউ’র সাবেক সভাপতি মুরসালিন নোমানী এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব শেখ মামুনুরর শিদ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী