30 C
আবহাওয়া
৬:২৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জামিনে মুক্তি পেলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

জামিনে মুক্তি পেলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন


বিএনএ, ঢাকা : সব মামলায় জামিন পেয়েছেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে সাবেক পিজি হাসপাতাল ও বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে জামিনে মুক্ত করা হয় বলে নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ কারাগারের জেলার এ কে এম মাসুম।

তিনি বলেন, ‘ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে ছিলেন। বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি কারামুক্ত হয়েছেন। সেখান থেকে আমাদের কারারক্ষীরা চলে গেছেন।’

জেলার জানান, ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে ১২টি মামলা ছিল। সবগুলো থেকে তিনি জামিন পেয়েছেন। সবশেষ পল্টন থানায় করা মামলা থেকে আজ জামিন পান তিনি।

গত বছরের ২৭ অক্টোবর গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয় আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে। ৫ আগস্ট তাকে হাসপাতালে নেওয়া হয়। সম্প্রতি মোশাররফ হোসেনের উন্নত চিকিৎসার জন্য দ্রুত জামিন চেয়ে তার স্ত্রী আয়েশা সুলতানা প্রধান উপদেষ্টার কাছে লিখিত আবেদন করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু