25 C
আবহাওয়া
১০:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফে ১লাখ ৪০ হাজার ইয়াবা জব্দ 

টেকনাফে ১লাখ ৪০ হাজার ইয়াবা জব্দ 


বিএনএ, কক্সবাজার : টেকনাফে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ১লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। সোমবার (১৪ আগস্ট) সকাল সাড়ে এগারটার দিকে এসব ইয়াবা জব্দ করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ও মিডিয়া কর্মকর্তা এসএম তাহসিন রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের উত্তর জালিয়াপাড়া ৭নং ওয়ার্ড এলাকায় পাচারের উদ্দেশ্যে ইয়াবা লুকিয়ে রাখা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উত্তর জালিয়াপাড়ার বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় নদীর পাড়ে বসবাস অযোগ্য জরাজীর্ণ একটি ঝুপড়ি বাড়িতে তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে অভিনব কায়দায় মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের টেপ দ্বারা মোড়ানো ২টি প্যাকেট থেকে ১লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরো জানান, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের