29 C
আবহাওয়া
১০:৪১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে গাঁজাসহ গ্রেপ্তার ৩

মিরসরাইয়ে গাঁজাসহ গ্রেপ্তার ৩

মিরসরাইয়ে গাঁজাসহ গ্রেপ্তার ৩

বিএনএ, মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাইয়ে যাত্রীবাহী গা‌ড়ি তল্লা‌শি ক‌রে ১৪‌ কে‌জি গাঁজাসহ তিন মাদক কারবারী‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে থানা পু‌লিশ। সোমবার (১৪ আগস্ট) সকাল ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসভা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জব্দ হওয়া এসব গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ১৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর থানার মৃত হামিদুর রহমানের ছেলে মো. হাবিব (৪০), একই এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. আরিফ (২০) ও চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মৃত শফিউল্ল্যাহর ছেলে মো. সোহাগ (৩৫)।

পু‌লিশ জানায়, যাত্রীবাহী বাসে করে ফেনীর লালপোল থেকে চট্টগ্রামের উদ্দে‌শ্যে গাঁজাগু‌লো নি‌য়ে যাওয়া হ‌চ্ছিল।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, রংপুর থে‌কে চট্টগ্রামগামী শ্যমলী পরিবহনের এন.আর ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-২২৯৬) তল্লা‌শি ক‌রে গাঁজাগু‌লো পাওয়া যায়। গ্রেপ্তার যুবকরা দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্তবর্তী এলাকাগুলো থেকে মাদক বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছে। গাঁজা উদ্ধারের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের ক‌রে আসামী‌দের আদাল‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

বিএনএনিউজ/আশরাফ উদ্দিন,বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের