25 C
আবহাওয়া
১০:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জামালপুরে বন্যার পানিতে নেমে নারী-শিশুসহ ৪ জনের মৃত্যু

জামালপুরে বন্যার পানিতে নেমে নারী-শিশুসহ ৪ জনের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু

বিএনএ, ডেস্ক : জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নে বন্যার পানিতে গোসল করতে নেমে একই বাড়ির ৪ জনের মৃত্যু হয়েছে। নিহত চার নারীর মধ্যে ১০ বছর বয়সী দুই নারী শিশুও রয়েছে। রোববার (১৪ জুলাই) উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুরচর এলাকায় বিকেল ৫টায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত স্বজনদের এক আত্মীয় গোলাম মোস্তফা মাস্টার জানান, একই বাড়ির ৪ জন বন্যার পানিতে গোছল করতে নামে। সেখানে খুব অল্প পানি ছিলো। নিহতরা হলেন- দক্ষিণ বালুচর এলাকার দিশা আক্তার (১৭), সাদিয়া (১০), খাদিজা (১০) ও রোকশানা (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে দক্ষিণ বালুচর এলাকার পাশাপাশি বাড়ির তিন শিশু, এক কিশোরী ও এক গৃহবধূ ফসলি জমিতে বন্যার পানিতে গোসল করতে যান। গোসল করার একপর্যায়ে হঠাৎ করেই চারজন পানিতে তলিয়ে যেতে থাকেন। এ সময় দূরে থাকা এক কিশোরী তাদের তলিয়ে যাওয়া দেখে দৌড়ে বাড়িতে এসে ডাক-চিৎকার করে খবর দেন। খবর পেয়ে লোকজন গিয়ে দেখেন মরদেহ পানিতে ভেসে উঠেছে। এ সময় বেঁচে ফেরেন মারিয়া (১২) নামের এক শিশু।

স্থানীয়রা জানান, অল্প পানিতেই সবাই গোসল করতে গিয়েছিল। এই পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা একেবারে আশ্চর্যজনক। এর মধ্যে আগামী শুক্রবার দিশার বিয়ে হওয়ার কথা।

স্থানীয় ইউপি সদস্য আজাদ আলী বলেন, দুপুরে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, নিহতরা একে অপরের প্রতিবেশী। তারা বিকেলে জমে থাকা বন্যার পানিতে গোসল করতে নামে। এ সময় খাদিজা ও সাদিয়া পানিতে ডুবে গেলে রোকসানা ও তৃষ্ণা তাদের উদ্ধারে এগিয়ে যান এবং তারাও ডুবে যান। পরে এলাকাসী তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।

বিএনএনিউজ/নাবিদ, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের