30 C
আবহাওয়া
১১:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জামালপুরে জমি নিয়ে দ্বন্দ্ব, নিহত ১

জামালপুরে জমি নিয়ে দ্বন্দ্ব, নিহত ১

জামালপুরে জমি নিয়ে দ্বন্দ্ব, নিহত ১

বিএনএ,জামালপুর : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর উত্তর পাড়া গুচ্ছ গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বের ঘটনায় মজিবুর রহমান নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন ) সকালে ওই ঘটনা ঘটে। বকশীগঞ্জ থানা পুলিশ নিহত মজিবুর রহমানের মরদেহ উদ্ধার করেছে।

জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর উত্তর পাড়া গুচ্ছ গ্রামে জমি নিয়ে মজিবুর রহমানে সাথে প্রতিবেশী বুদু সেখ (৬০)এর দ্বন্দ্ব চলে আসছিলো। মঙ্গলবার সকালে নিহত মুজিবুর রহমান জমিতে গাছ লাগাতে যায়। ঘটনার খবর পেয়ে বুদু সেখের লোকজন ঘটনাস্থলে গিয়ে বাধা সৃষ্টি করে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

‘এক পর্যায়ে বুদু সেখ মুজিবুর রহমানকে ধাক্কা মেরে জমিতে ফেলে দিয়ে নর্দামাযুক্ত পানিতে চেপে ধরে। ওই অবস্থায় শ্বাসরুদ্ধ হয়ে মজিবুর রহমান মারা যায়। ঘটনার পরেই ঘাতক মুজিবুর রহমান পলাতক রয়েছে। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত মুজিবুর রহমানের মরদেহ উদ্ধার করে।’

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।

বিএনএনিউজ২৪.কম/এম শাহীন আল আমীন/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের