27 C
আবহাওয়া
১০:৩০ অপরাহ্ণ - মে ১৪, ২০২৬
Bnanews24.com
Home » শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন: ক্রেমলিন

শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন: ক্রেমলিন


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

বৃহস্পতিবার (১৪ মে) ক্রেমলিনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম আরটি।

সফরের সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ করা না হলেও এই ভ্রমণের সমস্ত প্রস্তুতি ইতিপূর্বেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দিমিত্রি পেসকভ।

রুশ সংবাদমাধ্যমগুলোর ধারণা, আগামী সপ্তাহেই এই হাই-প্রোফাইল সফরটি অনুষ্ঠিত হতে পারে।

পুতিন সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বরে বেইজিং সফর করেছিলেন। সে সময় তিনি চীনের বিশাল সামরিক কুচকাওয়াজ এবং একটি শীর্ষ সম্মেলনে অংশ নেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ