26 C
আবহাওয়া
৬:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জামালপুরে ২ তেল ব্যবসায়ীকে জরিমানা

জামালপুরে ২ তেল ব্যবসায়ীকে জরিমানা


বিএনএ, জামালপুর: জামালপুরের মেলান্দহে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সয়াবিন তেল মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ মার্চ) সকালে মেলান্দহ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম।

মেলান্দহ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ বাজারে পৃথক অভিযান পরিচালনা করা হয়। ওই সময় মেসার্স তপু এন্টারপ্রাইজের গুদামে ৫৬ হাজার লিটার এবং জননী তেল ভান্ডারে ২৫ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল পাওয়া যায়।

তিনি আরও জানান, তারা দুই জন তেল ব্যবসায়ী। তাদের কাছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল মজুদ থাকায় তপু এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী শ্রী তপু সাহাকে ২০ হাজার টাকা এবং জননী তেল ভান্ডারের স্বত্তাধিকারী সিরাজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোর্ট।

বিএনএ/এম শাহীন,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের