29 C
আবহাওয়া
৯:৫২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে ছেলের হাতে বাবা খুন

ময়মনসিংহে ছেলের হাতে বাবা খুন

ময়মনসিংহে ছেলের হাতে বাবা খুন

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহ সদরে ছেলের দা’র কুপে জয়নুদ্দিন (৭৫) নামে বৃদ্ধ খুন হয়েছেন। এই ঘটনার পর থেকে ছেলে আ. মতিন (৩৫) পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জয়নুদ্দিন ওই এলাকার বাসিন্দা। পলাতক আ. মতিন নিহতের প্রথম স্ত্রীর সন্তান।

কোতোয়ালী মডেল থানার (ওসি) তদন্ত ফারুক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, নিহত জয়নুদ্দিনের দুই স্ত্রী। তিনি তার প্রথম স্ত্রীর সন্তান আ. মতিন ও দ্বিতীয় স্ত্রীর সন্তান শাকিবকে তিন কাঠা জমি লিখে দেন। ওই জমির দাগ নম্বর ভুল হওয়ায় তাদের মাঝে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ভোরে জয়নুদ্দিন ধান ক্ষেতে পানি দেয়ার সময় আ. মতিন পিছন থেকে দা দিয়ে কুপ দিয়ে হত্যা করে পালিয়ে যায়।

ওসি ফারুক হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

বিএনএ/ হামিমুর রহমান, বিএম

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী