28.9 C
আবহাওয়া
১২:৪৮ পূর্বাহ্ণ - আগস্ট ৪, ২০২৬
Bnanews24.com
Home » এরফানের মৃত্যুদণ্ড কার্যকর করছে ইরান

এরফানের মৃত্যুদণ্ড কার্যকর করছে ইরান


বিএনএ, বিশ্বডেস্ক:ইরানে সরকার বিরোধী বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করতে চলেছে তেহরান। মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, গত সপ্তাহে গ্রেফতার হওয়া বিক্ষোভকারী এরফান সোলতানির মৃত্যুদণ্ড বুধবারের (১৪ জানুয়ারি) মধ্যে কার্যকর করা হতে পারে।

দ্য গার্ডিয়ান বলছে, এরফান সোলতানি ইরানে বুধবার মৃত্যুদণ্ডের মুখে পড়তে পারেন। গত বৃহস্পতিবার গ্রেফতারের পর তার বিচার, দোষী সাব্যস্তকরণ ও সাজা ঘোষণা করা হয়।

প্রতিবেদন অনুসারে, ২৬ বছর বয়সি সোলতানিকে তেহরানের উত্তর-পশ্চিম উপকণ্ঠের শহর কারাজ থেকে গ্রেফতার করা হয়। ইন্টারনেট বন্ধের আগে ইরানজুড়ে বিক্ষোভ যখন চরমে পৌঁছেছিল, তখন গ্রেফতারের এ ঘটনা ঘটে।

পর্যবেক্ষকদের মতে, চীনের পর ইরানই বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ। নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস গ্রুপের হিসাবে, গত বছর দেশটিতে অন্তত ১ হাজার ৫০০ জনকে ফাঁসি দেয়া হয়েছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ