29 C
আবহাওয়া
৯:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩


বিএনএ ঝিনাইদহঃ ঝিনাইদহে শনিবার(১৪ জানুয়ারি) পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। সদর উপজেলার ছালাভরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা ।

নিহতরা হলেন, ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া মনোহরপুর গ্রামের মিটুল হোসেনের ছেলে রকি (২১) ও রবিউল ইসলাম মনির ছেলে শাকিল হোসেন (২২) ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ছালাভরা নামক স্থানে মোটরসাইকেলটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

অপর দিকে শৈলকুপার হাবিবপুর মুড়ো তলা এলাকায় ঢাকাগামী গোল্ডেনলাইন পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে তুষার (২৫) নামে মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। সে শেখপাড়া পদমদী গ্রামের সোহরাব আলীর ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা ও শৈলকুপার ওসি মো: আমিনুল ইসলাম জানান, নিহত তিনজন ব্যক্তিই মোটরসাইকেল আরোহী ছিলেন।

বিএনএ/ আতিক, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী