30 C
আবহাওয়া
২:১৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চবিতে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাসের ৬ষ্ঠ আসর শুরু

চবিতে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাসের ৬ষ্ঠ আসর শুরু

চবিতে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাসের ৬ষ্ঠ আসর শুরু

বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হাল্ট প্রাইজ অন ক্যাম্পাসের ৬ষ্ঠ আসর। এবারের প্রতিযোগিতায় প্রথমবারের মত কোনো নির্ধারিত থিম থাকছে না। বুধবার (১৩ ডিসেম্বর) বেলা দুইটায় চবি সাংবাদিক সমিতির অফিসে এক সংবাদ সম্মেলনে এসব বিষয় জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন ক্যাম্পাস ডিরেক্টর তানভীর আনজুম শোভন, চীফ অফ স্টাফ সাজ্জাদ হোসেন ও চীফ স্ট্রেটেজিস্ট রুমাইয়া চৌধুরী।

এবারের প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। দলগতভাবে প্রতিযোগীরা নিবন্ধন করে অংশগ্রহণ করতে পারবেন। যেকোনো এসডিজি গোলের সাথে সমন্বয় করেই এবার যেকোনো টিম বিজনেস আইডিয়া জেনারেট করতে পারবে প্রতিযোগিতার জন্য।

৩ টি রাউন্ডের মধ্যে অ্যাবস্ট্রাক্ট সাবমিশন, সেমি ফাইনাল প্রেজেন্টেশন স্লাইড ব্যবহার করে উপস্থাপনা ও ফাইনাল: স্লাইড ব্যবহার করে উপস্থাপনার জন্য দল গঠনের ক্ষেত্রে একটি দলে ৩/৫ জন সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেকোনো বর্তমান শিক্ষার্থী (সম্মান, মাস্টার্স, এমফিল, পিএইচডি) অংশগ্রহণ করতে পারবে। ৫ সদস্য নিয়ে গঠিত দলের ক্ষেত্রে ৫ তম সদস্য অবশ্যই অন্য বিশ্ববিদ্যালয়ের হতে হবে। সেরা বিজয়ী তিন দলের জন্য থাকছে প্রাইজ মানি-১০ হাজার টাকা এবং সকল অংশগ্রহণকারীদের জন্য সার্টিফিকেট। গ্লোবাল উইনার পাবে হিসেবে ১ মিলিয়ন ইউএস ডলার জেতার সুযোগ।

টেকসই উন্নয়ন লক্ষ্যে পৌঁছাতে ত্বরান্বিত করতে সাহায্য করতে পারে অর্থাৎ ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) এর যেকোনো একটিতে কাজ কাজ করে একটি সামাজিক উদ্যোগ গড়ে তোলার মাধ্যমে বিশ্বে একটি উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলতে উদ্বুদ্ধ করে ক্যাম্পাস ডিরেক্টর তানভীর আনজুম শোভন সকলকে নিবন্ধন ও অংশগ্রহণ করার আমন্ত্রণ জানান।

তিনি বলেন, হাল্ট প্রাইজ প্রতিযোগিতা নিয়ে আমাদের এবারের আয়োজন খুবই সাড়া পেয়েছে। এতে দলীয় কিংবা ব্যক্তিগতভাবে আবেদন করতে পারবেন। যারা এককভাবে আবেদন করবেন আমরা তাদের টিম তৈরী করে দিয়ে প্রতিযোগিতায় সুযোগ করে দিচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকেউ চাইলে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন।

প্রসঙ্গত, এই বিজনেস কেস কম্পিটিশনটি তে কোনো রেজিষ্ট্রেশন ফি নেই। ফেসবুক পেজ এবং বুথ থেকে রেজিষ্ট্রেশন ফর্ম থেকেও টিম রেজিষ্ট্রেশন করার সুযোগ রয়েছে।

প্রোগ্রামে পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে থাকছে আমেরিকান কাউন্সিল বাংলাদেশ, এসোসিয়েট স্পন্সর হিসেবে থাকছে ডেল্টা ইমিগ্রেশন, সিলভার স্পন্সর হিসেবে থাকছে ইংলিশ একাডেমি, ব্রোঞ্জ স্পন্সর হিসেবে রয়েছে এইচবি এভিয়েশন ট্রেইনিং সেন্টার এবং নলেজ পার্টনার হিসেবে রয়েছে ব্রিটিশ আমেরিকান লাংগুয়েজ একাডেমি।

বিএনএনিউজ/ সুমন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত