29 C
আবহাওয়া
১০:০৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু


বিএনএ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে ট্রাকের ধাক্কায় আব্দুল বাতেন(৫০) নামে পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি গেন্ডারিয়া থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত পৌনে দশটায় এ দুর্ঘটনা ঘটে।

এ পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে আসা কনস্টেবল আনিসুর রহমান বলেন, এএসআই বাতেন যাত্রাবাড়ী থানা রায়েরবাগ এলাকায় মোটরসাইকেল করে যাওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম?