29 C
আবহাওয়া
৯:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » বুড়িগঙ্গা থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার


বিএনএ, নারায়ণগঞ্জ: বুড়িগঙ্গা নদীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ–কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক দুরন্ত বিপ্লবের (৫১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিপ্লব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

শনিবার (১২ নভেম্বর) বুড়িগঙ্গা থেকে উদ্ধার করা হয়। রোববার ( ১৩ নভেম্বর) সকালে বিপ্লবের বোন শ্বাশতী বিপ্লব পুলিশের কাছে পরিচয় নিশ্চিত করেছেন।

নিহত দুরন্ত বিপ্লব (৫১) নেত্রকোনার পূর্বধলার ছোট ইলাশপুরের মৃত আব্দুল মান্নানের ছেলে। তার পরিবারের লোকজন থাকতেন ঢাকার মোহাম্মদপুরে। কেরানীগঞ্জ এলাকায় তার কৃষি খামার রয়েছে।

নারায়ণগঞ্জের পাগলা নৌ-পুলিশ থানার পরিদর্শক মো. শাজাহান আলী পরিবারের বরাত দিয়ে জানান, গত ৭ নভেম্বর কেরানীগঞ্জ কামরাঙ্গীরচর এলাকা থেকে নিখোঁজ হন বিপ্লব। রোববার মরদেহ দেখে তার বোন শ্বাশতী বিপ্লব পুলিশের কাছে পরিচয় নিশ্চিত করেন। দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল আজ মজুরি বোর্ড গঠনের ঘোষণা তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ?