25 C
আবহাওয়া
১০:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » এবার এলপিজি বহনকারী জাহাজে আগুন

এবার এলপিজি বহনকারী জাহাজে আগুন

এবার এলপিজি বহনকারী জাহাজে আগুন

বিএনএ, কক্সবাজার: বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে এলপিজি বহনকারী ‘সুফিয়া’ ও ‘ক্যাপ্টেন নিকোলাস’ নামের দুটি জাহাজে অগ্নিকাণ্ড ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২ জাহাজের নাবিকদের উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

রোববার (১৩ অক্টোবর) ভোরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের (চট্টগ্রাম) ক্যাপ্টেন মো. জহিরুল হক।

তিনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ড টাগ শিপ, তিনটি মেটাল শার্ক অগ্নিনির্বাপণে কাজ করছে।

এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, গভীর সাগরে নোঙর করা জাহাজে আগুনের খবর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নৌবাহিনী এবং কোস্টগার্ডকে জানানো হয়েছে।

এদিকে সিনিয়র নাবিক আতিক ইউ খান বলেন, লাইটারিং অপারেশন শেষে এলপিজি ক্যারিয়ার্স সোফিয়াকে মাদার ভেসেল নিকোলাস থেকে আলাদা করার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে মাত্র ১২ দিনের ব্যবধানে দেশের ৪টি জাহাজে পরপর অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা নাশকতা কিনা তা খতিয়ে দেখা উচিত।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের