27 C
আবহাওয়া
১১:৩৮ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বাসার সিঁড়ির ফাঁক দিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু

বাসার সিঁড়ির ফাঁক দিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু

বাসার সিঁড়ির ফাঁক দিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর বংশাল সিদ্দিকবাজারে একটি বাসার সিঁড়ির ফাঁকা দিয়ে নিচে পড়ে হাসাইন নামে দেড় বছরের শিশুর মারা গেছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্হায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। মৃত হাসাইন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আবুল হোসেন ও আঁখি আক্তার দম্পতির সন্তান। তিন ভাই দুই বোনের মধ্যে ছোট ছিলো হাসাইন।
মা আঁখি আক্তার জানান, সোমবার সন্ধ্যায় সাততলার বাসার সিঁড়ির পাশে সন্তানদের নিয়ে বসেছিলেন তিনি। সেখানে বসে অন্য মেয়ের সঙ্গে কথা বলতেছিলেন। মায়ের শাড়ির আঁচল ধরে পাশেই খেলছিলো দেড় বছরের হাসাইন। হঠাৎ সাততলার সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে যায় হাসাইন।
বাবা আবুল হোসেন জানান, সিদ্দিকবাজার নতুন রাস্তায় আটতলা বাড়ির সাততলায় ভাড়া থাকেন। ওই বাসার সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে হাসাইনের মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন থাকা অবস্হায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদশর্ক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মাথায় আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় সকালে শিশুটির মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর