বিএনএ, ঢাকা : দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৬ জনে।
শনিবার (১৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৩ জনের এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৬৩ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯২ শিশুর মৃত্যু হয়েছে। হাম ও হামের উপসর্গ নিয়ে সবমিলিয়ে মৃত্যু হয়েছে ৬৪৮ জনের। নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১০ হাজার ২৪৮ জন এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৮৯৯ জন।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

