32 C
আবহাওয়া
১:০৪ অপরাহ্ণ - জুন ১৩, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বকাপের শুরুতে বড় জয় পেল যুক্তরাষ্ট্র

বিশ্বকাপের শুরুতে বড় জয় পেল যুক্তরাষ্ট্র


বিএনএ, ক্রীড়াডেস্ক :বাছাই পর্বে প্যারাগুয়ে  ব্রাজিল-আর্জেন্টিনার মতো দলকে হারিয়ে দিলেও বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হোচট খেয়েছে দলটি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হজম করেছে এক হালি গোল।

বাংলাদেশ সময় শনিবার সকালে লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে মরিসিও পচেত্তিনোর দল জিতেছে ৪-১ গোলের বড় ব্যবধানে। জোড়া গোল করেছেন ফোলারান বালুগান, একটি জিওভানি রেইনা, অন‍্যটি আত্মঘাতী।১৯৩০ আসরের পর এই প্রথম বিশ্বকাপে মুখোমুখি হলো যুক্তরাষ্ট্র ও প‍্যারাগুয়ে।সপ্তম মিনিটেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। দুই ডিফেন্ডারকে কাটিয়ে ক্রিস্টিয়ান পুলিসিচের পাস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন ড্যামিয়েন বোবাদিলা।

এরপর আর পেছনে তাকাতে হয়নি স্বাগতিকদের। গতিময় আক্রমণাত্মক ফুটবলে আরো ২ গোল করে প্রথমার্ধে চালকের আসনে বসে যায় তারা। দ্বিতীয় গোল আসে ৩১ মিনিটে। আর তৃতীয় গোল আসে যোগ করা সময়ে। এবারো স্কোরার বালুগান। মালিক টিলমানের রক্ষণ চেরা পাস পেয়ে ঠান্ডা মাথায় বল জড়ান জালে।

প্রথমার্ধে বড় ব্যবধানে এগিয়ে যাওয়া স্বাগতিকেরা দ্বিতীয়ার্ধে ছিল আরো গোছালো। তবে প্যারাগুয়ে এই সময় কিছুটা প্রতিরোধ গড়ে তোলে।খেলার ধারার বিপরীতে ৭৩তম মিনিটে ব‍্যবধান কমায় প‍্যারাগুয়ে। হুলিও এন্সিসকোর কাছ থেকে জাল খুঁজে নেন মাওরিসিও।

সুযোগ তৈরি করতে থাকে স্বাগতিকরা। সুযোগ আসে যোগ করা সময়ের সপ্তম মিনিটে। বল পায়ে ডি-বক্সে ঢুকে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন রেইনা। এই গোলই ছিল ম‍্যাচের শেষ শট।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ