29 C
আবহাওয়া
৯:০৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী, খুঁজছে দুই স্বামী!

প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী, খুঁজছে দুই স্বামী!

পলায়ন

বিএনএ বিশ্ব ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের নাগপুরে স্ত্রীকে ফিরে পেতে একজন নয়, ২ জন ‘স্বামী’ হাজির হয়েছেন থানায়। তাদের দাবি, স্ত্রী দুই স্বামীকে ছেড়ে পালিয়েছেন প্রেমিকের হাত ধরে! ভারতের মহারাষ্ট্রের নাগপুরে এই ঘটনা ঘটেছে।খবর টাইমস অব ইন্ডিয়ার।

পুলিশ জানায়, ওই দুই ব্যক্তি থানায় এসেছিলেন স্ত্রীয়ের খোঁজ করতে। তাদের অভিযোগ নিতে গিয়ে পুলিশ খেয়াল করে, দু’জনে আসলে একই নারীর কথা বলছেন। তারপর জিজ্ঞাসা করে পুলিশ জানতে পারে, একই নারীর স্বামী তারা।

ওই দুজন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমিকের সঙ্গে ওই নারীর পরিচয়। কয়েকদিন আগে আত্মীয়ের বাড়ি যাওয়ার নাম করে ওই নারী প্রেমিকের সঙ্গে পালিয়ে যান বলে পালিয়ে যান বলে দাবি করেছেন দ্বিতীয় স্বামী।

ওই নারী দ্বিতীয় স্বামীর সঙ্গেই থাকতেন। প্রথম স্বামীর সঙ্গে প্রায় চার বছরের সম্পর্ক ছিল ওই নারীর। তাদের দু’টি সন্তানও রয়েছে। বছর দুয়েক আগে দ্বিতীয় স্বামীর সঙ্গে পালিয়ে গিয়ে মন্দিরে বিয়ে করেন ওই নারী।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী