28 C
আবহাওয়া
২:৩৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা সোহেল

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা সোহেল

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা সোহেল

বিএনএ, ঢাকা: জামিনে কারামুক্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। সোমবার (১৩ মে) সন্ধ্যায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন বলে নিশ্চিত করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

নাছির উদ্দিন নাছির জানান, জামিনে বের হলে হাবিব উন নবী খান সোহেলকে নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রাজধানীর নিউমার্কেট ও পল্টন থানার তিনটি মামলায় গত ৩১ মার্চ বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল আত্মসমর্পণ করে জামিন চাইলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু