32 C
আবহাওয়া
৫:১৭ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জীবনেও ইন্টারনেট ব্যবহার করেনি ২৮ লাখ জার্মানি

জীবনেও ইন্টারনেট ব্যবহার করেনি ২৮ লাখ জার্মানি


বিএনএ, বিশ্বডেস্ক : বর্তমান সময়ে ইন্টারনেট ছাড়া একটা দিনও অনেক কঠিন মনে হয়। প্রযুক্তির এই যুগে ঠিকানা খুঁজে পাওয়া, কারো বিষয়ে সন্ধান করা, কোনো বিষয়ে খোঁজখবর নেওয়া ,বিমান টিকিট কেনা কিংবা দৈনন্দিন কেনাকাটা অর্থাৎ দিনের প্রয়োজনীয় সব কিছুতেই দরকার ইন্টারনেট৷ কিন্তু ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানিতে দেশের চার ভাগ মানুষ জীবনে কখনো ইন্টারনেট ব্যবহার করেননি, এমন তথ্য সামনে আসলে ভ্রু কুঁচকাতে হয় বৈকি৷

এমনই তথ্য উঠে এসেছে সর্বশেষ এক পরিসংখ্যানে। জার্মানির জাতীয় পরিসংখ্যান দপ্তরের ২০২৪ সালের হিসাবে দেখা গেছে, দেশটির ২৮ লাখ মানুষ জীবনে কখনো ইন্টারনেট ব্যবহার করেননি৷ এই সংখ্যা জার্মানির মোট জনসংখ্যার চার ভাগ৷ সরকারের হিসেবে অনুযায়ী, জার্মানির জনসংখ্যা প্রায় সাড়ে আট কোটি৷

পুরো ইউরোপ জুড়ে পরিচালিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার বিষয়ক গবেষণা থেকে এই তথ্য বেরিয়ে এসেছে৷

সরকারের দপ্তরের তথ্য মতে, ১৬ থেকে ৭৪ বছর বয়সিরা এই তালিকায় রয়েছেন৷ যারা ইন্টারনেট ব্যবহার করছেন না তাদেরকে অফলাইনার বলে অভিহিত করেছে সরকার৷ পরিসংখ্যান আরো বলছে, ৬৫ থেকে ৭৪ বছর বয়সিদের মধ্যে ইন্টারনেট ব্যবহার না করার প্রবণতা বেশি৷ দেখা গেছে, বয়স যতো কম, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ততো বেশি৷

ইউরোপের অন্যান্য দেশের পরিস্থিতি

পরিসংখ্যান বলছে, ইউরোপের শতকরা পাঁচ ভাগ লোক জীবনে কখনো ইন্টারনেট ব্যবহার করেননি৷

নেদারল্যান্ডস এবং সুইডেনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি৷ দেশ দুটিতে অফলাইনারদের সংখ্যা এক ভাগের কম৷

ক্রোয়েশিয়া ইন্টারনেট ব্যবহার না করার দিক থেকে তালিকার শীর্ষে রয়েছে৷ দ্বিতীয় অবস্থানে গ্রিস৷ ক্রোয়েশিয়াতে এই সংখ্যা শতকরা ১৪ ভাগ এবং গ্রিসে শতকরা ১১ ভাগ৷

উল্লেখ্য, জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন বলছে, ২০২৪ সালে বিশজুড়ে ৩২ ভাগ লোক ইন্টারনেট ব্যবহার করেননি৷

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত