26 C
আবহাওয়া
৪:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » গণ-ইফতারের পর চুয়েটের সব হলে কেন্দ্রীয় ইফতার

গণ-ইফতারের পর চুয়েটের সব হলে কেন্দ্রীয় ইফতার

গণ-ইফতারের পর চুয়েটের সব হলে কেন্দ্রীয় ইফতার

বিএনএ, চুয়েট: প্রথম রমজানে মঙ্গলবার (১২ মার্চ) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাধারণ মুসলিম শিক্ষার্থীদের উদ্যোগে গণ-ইফতার মাহফিল আয়োজিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ২য় তলায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সাড়ে তিনশোর বেশি শিক্ষার্থী।

এদিকে বুধবার (১৩ মার্চ) দ্বিতীয় রমজানে বিশ্ববিদ্যালয়ের সবকয়টি আবাসিক হলে একযোগে আয়োজিত হচ্ছে কেন্দ্রীয় ইফতার। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বেশ আমেজ বিরাজ করছে।

চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২য় বর্ষের (‘২০ ব্যাচ) শিক্ষার্থী আবু মাহাদি চৌধুরী জানান, রমজান মাস আমাদের জন্য যতটা ইবাদতের ঠিক ততটাই একটা উৎসব। সবাই মিলে একসাথে ইফতার করা আমাদের সংস্কৃতির অংশ। সারাদিন রোজা রাখার পরে ছোট-বড়, বন্ধু, শিক্ষক সবার সাথে ইফতার করার আমেজটাই আলাদা।

গণ-ইফতার আয়োজক কমিটির সদস্য চুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিদায়ী বর্ষের (‘১৮ ব্যাচ) শিক্ষার্থীর তাশদীদ আব্বাসী তন্ময় বলেন, বিদায়ী ব্যাচ হিসেবে এটাই ক্যাম্পাসে আমার শেষ ইফতার। তবে আশা রাখবো পরবর্তী ব্যাচগুলোতেও এমন ইফতার মাহফিলের সিলসিলা সচল থাকবে।

কেন্দ্রীয় ইফতারে বিষয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, প্রতিবছরই আমরা চুয়েটের সব হলে কেন্দ্রীয় ইফতার আয়োজন করে আসছি। এ বছর বেশিরভাগ শিক্ষার্থীর পরীক্ষা পরবর্তী ছুটি কিংবা মধ্যপর্ব ছুটির কারণে সকলেই ক্যাম্পাস ত্যাগ করে বাড়ি চলে যাচ্ছে। তাই অতীতের চেয়ে দ্রুততার সাথে আয়োজন করতে হয়েছে।

বিএনএনিউজ/ ইয়াসির আফনান/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের