27 C
আবহাওয়া
১১:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মিয়ানমারে মঠে সেনাবাহিনীর হামলা,নিহত ৩০

মিয়ানমারে মঠে সেনাবাহিনীর হামলা,নিহত ৩০


বিএনএ, বিশ্বডেস্ক : মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে একটি মঠে ৩০ জনেরও বেশি মানুষকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১২ মার্চ) স্থানীয় সময় বিকেলে দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যে এই ঘটনা ঘটে। বিবিসি’র খবরে এ তথ্য জানা যায়।

কেএনডিএফ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে গোলাগুলির পরে জান্তার বিমান বাহিনী এবং আর্টিলারি গ্রামে প্রবেশ করে। তারা মঠের ভেতর লুকিয়ে থাকা গ্রামবাসীকে হত্যা করে। এতে অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক এবং তিনজন বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছেন বলে জানিয়েছে দলটি।

স্থানীয় সংবাদপত্র কান্তরাওয়াদ্দি টাইমস কেএনডিএফ-এর একজন মুখপাত্রকে উদ্ধৃত করে বলেছে, সেনাবাহিনী ভিক্ষুসহ সবাইকে মঠের সামনে সারি বেঁধে দাঁড় করিয়ে গুলি করে।

কেএনডিএফ-এর একটি ভিডিওতে অন্তত ২০টি মৃতদেহ মঠের পাশে স্তূপ করা অবস্থায় দেখা গেছে, যার মধ্যে রয়েছে বৌদ্ধ ভিক্ষুদের কমলা রঙের পোশাক পরা মরদেহ।

মৃতদেহগুলোতে একাধিক গুলির আঘাতের চিহ্ন ছিল বলে মনে হচ্ছে। ভিডিওটিতে মঠের দেয়ালে বুলেটের ছিদ্র দেখা গেছে। আশেপাশের কিছু বিল্ডিং এবং বাড়িঘরও পুড়িয়ে দেয়া হয়েছে, যাকে কেএনডিএফ সেনাবাহিনীর আক্রমণ বলে অভিযোগ করেছে।

মিয়ানমার গত কয়েক দশক ধরে গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে, যা ২০২১ সালে অভ্যুত্থানের পর থেকে আরও খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। এতে প্রায় দেড় মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে, ৪০ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, আট মিলিয়ন শিশু আর স্কুলে যাচ্ছে না । এ ছাড়া  ১৫ মিলিয়ন লোক বিপজ্জনকভাবে খাদ্যের অভাবে রয়েছে বলে ধারণা করছে জাতিসংঘ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের