31 C
আবহাওয়া
৩:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে ইয়াবা মামলায় ৪ জনের কারাদণ্ড

কক্সবাজারে ইয়াবা মামলায় ৪ জনের কারাদণ্ড

কক্সবাজারে ইয়াবা মামলায় ৪ জনের কারাদণ্ড

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারে ৩ লাখ ইয়াবা পাচার মামলায় ৪ পাচারকারীর প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসাথে দণ্ডিতদের প্রত্যেককে ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ মার্চ) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। আদালত কার্যালয়ের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।

দণ্ডিত আসামিরা হলেন- টেকনাফ উপজেলার নতুন পল্লান পাড়ার আবদুল গণির পুত্র মীর আহমদ (৫১), একই উপজেলার শাহপরীরদ্বীপ উত্তর পাড়ার মৃত সৈয়দুর রহমানের পুত্র মো. হাবিব উল্লাহ (৪৪), একই উপজেলার শাহপরীরদ্বীপ মিস্ত্রি পাড়ার মৃত মো. হোসেনের পুত্র শরীফ হোসেন (৪৫) এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামের গোলাম হেসেনের পুত্র রফিক (৩৫)।

দণ্ডিতদের মধ্যে মীর আহমদ ও শরীফ হোসেন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর ২ আসামি হাবিব উল্লাহ ও রফিক পলাতক রয়েছেন।

বিএনএ/ শাহীন, বিএম

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী