30 C
আবহাওয়া
১১:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জামালপুরে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

জামালপুরে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

জামালপুরে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

বিএনএ,জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ এম এ গফুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বালুআটা এম এ রশীদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থীরা। রোববার(১৩ মার্চ) দুপুরের বিদ্যালয় সম্মুখে ওই মানববন্ধন করে শিক্ষক ও শিক্ষার্থীরা ।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, সহকারী প্রধান শিক্ষক খালিদ মুহাম্মদ সাইফুল্লাহ।

বক্তারা ধর্ষক তামিম আহমেদ স্বপনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা বলেন, শাস্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোন ধরনের গড়িমসি হলে কঠোর আন্দোলনে যাবে শিক্ষক ও শিক্ষার্থীরা।

বক্তারা আরো বলেন, বিভিন্ন বিদ্যালয়ের সামনে অনেক সময় বখাটেদের উৎপাত লক্ষ্য করা যায়। তারা বখাটেদের উৎপাত রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকল শ্রেনী পেশার মানুষের সোচ্চার থাকার অাহবান জানান।

বিএনএ/ এম শাহীন আল আমীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন