29 C
আবহাওয়া
১২:২৯ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » অগ্নিকাণ্ডে পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু

অগ্নিকাণ্ডে পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু

অগ্নিকাণ্ডে পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু

বিএনএ, সাভার: সাভারে রাজফুলবাড়িয়া এলাকায় শরিফুল মোল্লা (৩২) নামের এক পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।শনিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে রাজফুলবাড়িয়ার নগরচর এলাকার আতোয়ার মিয়ার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শরিফুল মোল্ল্যা রাজশাহী জেলার বাঘা থানার দাতপুর গ্রামের আজগর মোল্ল্যার ছেলে। তিনি রাজফুলবাড়িয়া এলাকার গোল্ডেন স্টিচ কারখানায় অপারেটর পদে কাজ করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে পোশাক কারখানা ছুটি হলে বাসায় ফেরেন ওই পোশাক শ্রমিক। রাতের খবার শেষে স্ত্রী সূর্য খাতুনকে নিয়ে ঘুমাতে যায় শরিফুল। পরে সকালে শরিফুলের আগুনে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় শরিফুলের স্ত্রী সূর্য খাতুন অক্ষত রয়েছেন।

সূর্য খাতুনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শরিফুল অতিরিক্ত ধুমপান করতেন। রাতের আধাঁরে কোন এক সময় সিগারেটের আগুন থেকে আগুন লেগে তিনি মারা যান। তবে আগুন লেগে স্বামী মারা গেলেও বাঁচানোর চেষ্টা করেছেন কি না এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেন নি তিনি।

এব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, রাতে কোন এক সময় তাদের ঘরে আগুন লেগে যায়। এঘটনায় শরিফুল মারা যায়। তবে স্বামী-স্ত্রী একই ঘরে ঘুমিয়ে ছিলেন। স্ত্রী অক্ষত থাকলেও স্বামী কিভাবে আগুনে পুড়ে মারা গেল বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিএনএ/ ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু