29 C
আবহাওয়া
১০:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চাঁদপুরে গলায় ডিম আটকে শিশুর মৃত্যু

চাঁদপুরে গলায় ডিম আটকে শিশুর মৃত্যু


বিএনএ, চাঁদপুর : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গলায় ডিম আটকে মেহজাবিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

মেহজাবিনের বাড়ি শাহরাস্তি উপজেলার টামটা ইউনিয়নে টামটা গ্রামে। মেহজাবিন নানার বাড়িতে বেড়াতে এলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে শিশু মেহজাবিন ডিম খাচ্ছিল। এসময় শিশুটির গলায় ডিম আটকে গেলে সে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরিক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল, খাওয়ার সময় শিশুটির গলায় ডিম আটকে যায়। পরে শিশুটির পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের