32 C
আবহাওয়া
৪:২৪ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট

বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারাতে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএমের সার্বিক তত্বাবধানে থানা পর্যায়ের বাছাই পর্ব গুইমারা থানার আয়োজনে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে প্রাইজমানি প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা গভঃ হাইস্কুলের প্রধান শিক্ষক বাবুল হোসেন।

কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক সুশীল রন্জন পাল, ১নং গুইমারা ইউনিয়নের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরাসহ অন্যান্য অতিথিরা।

উল্লেখ্য, বাছাই পর্ব শেষে সম্মিলিত জেলা দল চট্টগ্রাম রেঞ্জের অন্যান্য দলের সাথে চূড়ান্ত পর্বে চট্টগ্রামে অংশগ্রহণ করবে।

রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার বাংলার ঐতিহ্যবাহী খেলা কাবাডি নতুন করে তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলতে এবং মাদকসহ অন্যান্য অপরাধ থেকে মুক্ত রেখে শারিরিক ও মানসিকভাবে সুস্থ্য রাখতে প্রতি বছরের ন্যায় এ বছরও প্রতিযোগিতার আয়োজন করেন।

বিএনএনিউজ/ আনোয়ার হোসেন/ বিএম/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত