25 C
আবহাওয়া
৭:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রেমিট্যান্স ১৩ বিলিয়ন ডলার ছাড়াল

রেমিট্যান্স ১৩ বিলিয়ন ডলার ছাড়াল

dollar

বিএনএ ডেস্ক: বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভের অন্যতম প্রধান উৎস প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সপ্রবাহের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসের ১০ দিনে (১ থেকে ১০ ফেব্রুয়ারি) ৬৪ কোটি ৩১ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতিদিন গড়ে এসেছে ৬ কোটি ৪৩ লাখ ডলার।

রেমিট্যান্সে প্রতি ডলারের জন্য ১০৭ টাকা দিচ্ছে ব্যাংকগুলো। এ হিসাবে টাকার অঙ্কে এই ১০ দিনে ৬ হাজার ৮৮১ কোটি টাকা দেশে পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী সোয়া কোটি প্রবাসী, প্রতিদিন পাঠিয়েছেন ৬৮৮ কোটি টাকা।

সব মিলিয় চলতি ২০২২-২৩ অর্থবছরে ৭ মাস ১০ দিনে (২০২২ সালের ১ জুলাই থেকে ১০ ফেব্রুয়ারি) ১ হাজার ৩০৯ কোটি ৫২ লাখ (১৩.১০ বিলিয়ন) ডলার এসেছে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক। নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে প্রায় ২ বিলিয়ন (২০০ কোটি) ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা ছিল গত পাঁচ মাসের মধ্যে সবচেয়ে বেশি। গত বছরের জানুয়ারির চেয়ে বেশি এসেছে প্রায় ১৫ শতাংশ। আর আগের মাস ডিসেম্বরের চেয়ে ১৫ দশমিক ২৫ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংক রোববার রেমিট্যান্সপ্রবাহের হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা যায়, ২০২৩ সালের প্রথম দ্বিতীয় মাস ফেব্রুয়ারির প্রথম ১০ দিনে যে ৬৪ কোটি ৬ লাখ ডলার দেশে এসেছে, তার মধ্যে রাষ্ট্রায়ত্ত ছয় বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৮ কোটি ৫৮ লাখ ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ১৪ লাখ ডলার। ৪২টি বেসরকারি ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন ৫৪ কোটি ৮২ লাখ ডলার। আর ৯টি বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৮ লাখ ২০ লাখ ডলার।

ফেব্রুয়ারির প্রথম ১০ দিনে দেশে যে হারে রেমিট্যান্স এসেছে তা অব্যাহত থাকলে মাস শেষে জানুয়ারির মতো ফেব্রুয়ারিতেও রেমিট্যান্সের অঙ্গ ২ বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

জানুয়ারিতে ১৯৬ কোটি (প্রায় ২ বিলিয়ন) ডলার রেমিট্যান্স এসেছিল দেশে। গত বছরের শেষ মাস ডিসেম্বরে প্রবাসীরা ১৭০ কোটি (১.৭০ বিলিয়ন) ডলার দেশে পাঠিয়েছিলেন। অক্টোবর ও নভেম্বরে এসেছিল যথাক্রমে ১৫২ কোটি ৫৫ লাখ ও ১৫৯ কোটি ৫২ লাখ ডলার। সেপ্টেম্বরে এসেছিল ১৫৪ কোটি ডলার। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে অবশ্য ২০০ কোটি (২ বিলিয়ন) ডলারের বেশি রেমিট্যান্স এসেছিল।

মার্চের শেষ দিকে রমজান মাস শুরু হবে। রোজা ও ঈদ সামনে রেখে রেমিট্যান্সপ্রবাহ আরও বাড়বে বলে আশা করছেন জনশক্তি রপ্তানিকারক, ব্যাংকার ও অর্থনীতিবিদরা। তারা বলেছেন, ব্যাংকের চেয়ে খোলাবাজার বা কার্ব মার্কেটে ডলারের দাম বেশি হওয়ায় এবং বেশি টাকা পাওয়ায় মাঝে কয়েক মাস প্রবাসীরা অবৈধ হুন্ডির মাধ্যমে দেশে অর্থ পাঠানোয় ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স কমে গিয়েছিল। বাংলাদেশ ব্যাংক হুন্ডির বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেয়ায় ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়তে শুরু করেছে জানিয়েছেন ব্যাংকারা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের