28 C
আবহাওয়া
২:২২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ভূমিকম্পে কাঁপলো জাপান

ভূমিকম্পে কাঁপলো জাপান


বিএনএ, বিশ্বডেস্ক : জাপানে ৬.৮ মাত্রার একটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির মিয়াজাকি উপকূলের নিকটবর্তী ফিলিপাইন সাগরে স্থানীয় সময় সোমবার (১৩ জানুয়ারি) ৯টা ১৯ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস ভূমিকম্পের এই মাত্রা নিশ্চিত করেছে। তবে ভূমিকম্পে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।

ভূ-পৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের গভীরতা ছিল ৪৯ কিলোমিটার (৩০ মাইল) এবং এটি অনেকটা এলাকাজুড়ে ব্যাপকভাবে অনুভূত হয়েছে।

এদিকে ভূমিকম্পের পর দেশটির কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) কিউশু অঞ্চলের মিয়াজাকি প্রিফেকচারের উপকূলে রাত ৯টা ১৯ মিনিট নাগাদ ভূমিকম্পের পর তিন ফুট পর্যন্ত সুনামি ঢেউয়ের সতর্কতা দেয়।

তবে ইউএসজিএস বলেছে, এই ভূমিকম্পের কারণে সুনামির কোনো হুমকি নেই। তবু জেএমএ জনগণকে উপকূলীয় এলাকায় পানি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু