28 C
আবহাওয়া
৮:১২ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জন নিহত

টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জন নিহত

টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জন নিহত

বিশ্ব বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের অ্যালাবামায় টর্নেডোর আঘাতে ৬ জন মারা গেছে । টর্নেডোর আঘাতে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) আঘাত হানে এ শক্তিশালী টর্নেডো। দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ‘আমরা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। অটাউগা কাউন্টিতে ৬ জনের মৃত্যু হয়েছে।’

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সেলমার বেশিরভাগ রাস্তা বিদ্যুতের লাইন এবং গাছ ভেঙে পড়ার কারণে বন্ধ রয়েছে। সেলমা কর্মকর্তারা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কারফিউ জারি করে নগরীতে। বাসিন্দাদের সর্তকবার্তাও পাঠানো হয়।

সেলমায় মেয়র জেমস পারকিন্স জুনিয়র এক সংবাদ সম্মেলনে বলেন, শহরটি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে। তিনি জানান, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি বাসিন্দাদের সেলমার আশেপাশে যে কোনও ক্ষতির ছবিও পাঠাতে বলেছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত