30 C
আবহাওয়া
১১:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » স্বাস্থ্যবিধি অমান্য : ৩ ব্যবসায়ীসহ দণ্ডিত ৯

স্বাস্থ্যবিধি অমান্য : ৩ ব্যবসায়ীসহ দণ্ডিত ৯

স্বাস্থ্যবিধি অমান্য : ৩ ব্যবসায়ীসহ ৯ দণ্ডিত

বিএনএ, টাঙ্গাইল : টাঙ্গাইলে স্বাস্থ্যবিধি অমান্য এবং চালে পলিথিনের ব্যাগ ব্যবহার করায় তিন ব্যবসায়ীসহ ৯ জনকে সাড়ে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে ভূঞাপুর বাসস্ট্যান্ড এবং বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান।

এ সময় চাল ব্যবসায়ী কামরুল ইসলামকে ১০ হাজার, বেলাল হোসেনকে ১০ হাজার, খোদা বক্সকে ৫ হাজার টাকা এবং ছয়জনকে স্বাস্থ্যবিধি অমান্য করায় ২ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান জানান, সরকার ঘোষিত হাট-বাজারে স্বাস্থ্যবিধি না মানায় ও পাট দিয়ে তৈরি বস্তা ব্যবহার না করে চালে পলিথিনের বস্তা ব্যবহার করায় অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সরকার ঘোষিত করোনা ভাইরাসে স্বাস্থ্যবিধি মানতে কঠোর অবস্থানে প্রশাসন। সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ
নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন