25 C
আবহাওয়া
১০:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জামালপুরে বাস ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জামালপুরে বাস ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জামালপুরে বাস ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বিএনএ,জামালপুর:জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।বুধবার(১৩ জানুয়ারি)সকালে উপজেলার পপুলার মোড় এলাকায় সরিষাবাড়ী-দিগপাইত সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সরিষাবাড়ীর কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের মোজাম্মেল হোসেনের পুত্র শ্রমিক সাইদুল (২০)ও খোকন মিয়ার পুত্র সপ্তম শ্রেণির ছাত্র আকাশ (১৪)।সম্পর্কে তারা চাচা ও ভাতিজা।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু মোঃ ফজলুল করিম সংবাদ মাধ্যমকে জানান,সকাল ৭টায় সরিষাবাড়ী পৌরসভার পপুলার মোড়ে দিগপাইত থেকে তারাকান্দিগামী একটি ট্রাককে সাইড দেয়ার সময় পেছন থেকে ঢাকাগামী একটি বাস মোটর সাইকেলকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই চাচা-ভাতিজার মৃত্যু হয়।নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের