25 C
আবহাওয়া
৭:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মালদ্বীপে অগ্নিকাণ্ডে মৃত ২ বাংলাদেশির পরিচয় মিলেছে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে মৃত ২ বাংলাদেশির পরিচয় মিলেছে

আগুন

প্রবাস ডেস্ক: মালদ্বীপে বিদেশি শ্রমিকদের একটি লজিংয়ে অগ্নিকাণ্ডে মৃত ২ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের জরিফ আলী ও রাজিয়া বেগমের মেয়ে আসিয়া বেগম এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের গোলাম ও মালেকার ছেলে উজ্জ্বল।

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) সোহেল পারভেজ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গুরুতর আহত হয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের রোকন মোল্লা ও রহিমার ছেলে তৈয়ব মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার ভোরে মালদ্বীপের রাজধানী মালের মাফান্নুর ইস্কান্দার মাগু এলাকায় প্রবাসী কর্মীদের একটি আবাসিক ভবনে এ আগুন লাগে।

দেশটির ফায়ার সার্ভিস জানায়, সেনরোজ নামের ওই ভবনের নিচে গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত। ঘটনার সময় সবাই ঘুমিয়ে ছিলেন। ভবনটিতে অভিবাসী নারী শ্রমিকরা থাকতেন। আগুনে মোট ১১ জন বিদেশি শ্রমিক মারা গেছেন। তাদের মধ্যে ৯ জন ভারতীয় এবং ২ জন বাংলাদেশি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের