25 C
আবহাওয়া
৮:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » পদত্যাগ করেছেন চবি উপাচার্য আবু তাহের

পদত্যাগ করেছেন চবি উপাচার্য আবু তাহের


বিএনএ, চবি : শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য  অধ্যাপক ড. মো. আবু তাহের।

রোববার ( ১১ আগস্ট) আচার্যের সচিবালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বরাবর তিনি অব্যাহতি পত্র জমা দেন।

অব্যাহতি পত্রে অধ্যাপক আবু তাহের উল্লেখ করেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতিতে আমাকে উপাচার্যের দায়িত্ব পালন থেকে অব্যাহতি প্রদান করে আমার মূল বিভাগ (ডিপার্টমেন্ট) চবির ম্যানেজমেন্ট বিভাগে প্রফেসর পদে (গ্রেড-১) যোগদানের অনুমতি প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি।’

অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ।

বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর চবি ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ও হল থেকে শিক্ষার্থীদের বের করে ছাত্রলীগকে আশ্রয় করে দেওয়ার অভিযোগ তুলে সরকার পতনের পর দিন থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে পড়ে সকল হল প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডি পদত্যাগ করলেও উপাচার্য ও উপ উপাচার্য অটল থাকেন স্বপদে। কিন্তু গতকাল রোববার উপাচার্যকে ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবাঞ্চিত ঘোষণা করলে সেদিনই তিনি কর্তৃপক্ষের কাছে অব্যাহতি চান।

উল্লেখ্য, চলতি বছরের ২০ মার্চ সাবেক উপাচার্য শিরিণ আখতারের পর অধ্যাপক আবু তাহের  উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর সাত মাসের মাথায় ছাত্রদের আন্দোলনের মুখে অব্যাহতি নিলেন তিনি। তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য ছিলেন।

বিএনএ/ সুমন/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের