30 C
আবহাওয়া
১০:৫৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » কোভিডে এখনও সপ্তাহে মৃত্যু ১,৭০০ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কোভিডে এখনও সপ্তাহে মৃত্যু ১,৭০০ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা শনাক্ত আরও ২৭

বিএনএ, বিশ্বডেস্ক : কোভিড-১৯ সংক্রমণে এখনও সারা বিশ্বে সপ্তাহে প্রায় ১ হাজার ৭ শ’ লোকের মৃত্যু হচ্ছে। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার ঝুঁকিপূর্ণ জনসংখ্যাকে এই রোগের বিরুদ্ধে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছে।

ডব্লিউএইচও’র মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসিস ভ্যাকসিনের কভারেজ হ্রাসের বিষয়ে একটি সতর্কবার্তা দিয়েছেন।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার প্রধান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ক্রমাগত মৃত্যুর সংখ্যা সত্ত্বেও, ‘তথ্যগুলো দেখায় যে, স্বাস্থ্যকর্মী এবং ৬০ বছরের বেশি লোকের মধ্যে ভ্যাকসিনের কভারেজ হ্রাস পেয়েছে। এই দুটি গ্রুপ সবচেয়ে ঝুঁকিপূর্ণ।’

‘ডব্লিউএইচও সুপারিশ করে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর লোকেরা তাদের শেষ ডোজ নেওয়ার ১ বছরের মধ্যে একটি কোভিড -১৯ টিকা গ্রহণ করবেন।’

ডব্লিওএইচও-তে সাত মিলিয়নেরও বেশি কোভিড মৃত্যুর খবর দেওয়া হয়েছে, যদিও মহামারিটাতে প্রকৃত মৃত্যুর সংখ্যা অনেক বেশি বলে মনে করা হয়।

কোভিড-১৯ অর্থনীতিকেও ছিন্নভিন্ন এবং স্বাস্থ্য ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে।

২০১৯ সালের শেষের দিকে চীনের উহানে ভাইরাসটি প্রথম শনাক্ত হওয়ার তিন বছরেরও বেশি সময় পরে টেড্রোস ২০২৩ সালের মে মাসে একটি আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরী হিসাবে কোভিড-১৯ এর সমাপ্তি ঘোষণা করেছিলেন।

ডব্লিওএইচও ভাইরাস নজরদারি এবং সিকোয়েন্সিং বজায় রাখতে এবং সাশ্রয়ী মূল্যের এবং নির্ভরযোগ্য পরীক্ষা, চিকিৎসা এবং ভ্যাকসিনের পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করার জন্য সরকারগুলোকে আহ্বান জানিয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ