27 C
আবহাওয়া
৮:১২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপির উদ্দেশ্য বিশৃঙ্খলা সৃষ্টি করা-তথ্যমন্ত্রী

বিএনপির উদ্দেশ্য বিশৃঙ্খলা সৃষ্টি করা-তথ্যমন্ত্রী

অগ্নিসন্ত্রাসীদের বিচারের দাবিতে মানবন্ধনে তথ্যমন্ত্রী

বিএনএ, ঢাকা:  তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন । তিনি বলেন, এ নিয়ে বিএনপি ছাড়া অন্য কারও মাথাব্যথা নেই। এ ছাড়া আমাদের নির্বাচন কমিশন খুবই শক্তিশালী, তারা খুবই সক্রিয়।

বুধবার (১২ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী

 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিরোধীদলকে নির্বাচনে আনতে তারা এখানে আসেনি। আমি তাদেরকে বলেছি, আমরা চাই বিএনপিসহ সব রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক।

বিএনপির বিক্ষোভ ও আওয়ামী লীগের শান্তি সমাবেশ নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, আমরা দেশে কাউকে বিশৃঙ্খলা করতে দেব না। বিএনপির উদ্দেশ্য হচ্ছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা। সাপের খোলস বদলানোর মতো।

বিএনএনিউজ২৪,জিএন

 

 

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা