25 C
আবহাওয়া
১০:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » দেওয়ানগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

দেওয়ানগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

মোটরসাইকেল দুর্ঘটনায়

বিএনএ, জামালপুর : জামালপুর জেলার দেওয়ানগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় রাশেদুল ইসলাম (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার বিকালে চর আমখাওয়া ইউনিয়নের মিতালি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের বাউলপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে। সে মিতালি উচ্চ বিদ্যালয়ের  ৮ম শ্রেণীর ছাত্র ।

জানা যায় ,দেওয়ানগঞ্জের মিতালী বাজার থেকে রাশেদুল ইসলাম ও স্বাধীন নামে দুই বন্ধু মোটরসাইকেল যোগে দিয়ে  সানন্দবাড়ী যাচ্ছিল। যাওয়ার পথে মিতালী বাজার এলাকার গাছতলা ব্রীজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে রাশেদুল গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার রাশেদুল মারা যায়। আহত হয় মোটর সাইকেল চালক স্বাধীন(১৬)।

বিএনএনিউজ/এম শাহীন আল আমীন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের