23 C
আবহাওয়া
৮:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ২৬

ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ২৬


বিএনএ,বিশ্বডেস্ক: ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে আট শিশুসহ অন্তত ২৬ জন নিহত হয়েছে। এখন পর্যন্ত গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫২ হাজার ৮০০ ছাড়িয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

রোববার (১১ মে) গাজার চিকিৎসা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে ।

সূত্রজানায়, উপত্যকার কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহ শহরে এক ড্রোন হামলায় দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এরপর আরও একজন ব্যক্তি আলাদা হামলায় মারা যান গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় বাবা-ছেলে নিহত হন। শহরের পশ্চিম অংশে আরও চারজন অপর একটি ড্রোন হামলায় নিহত হন। নিহতদের মধ্যে দুইজন শিশু ছিল। আল-মাওয়াসি এলাকায় তৃতীয় একটি তাঁবুতে চালানো হামলায় আরও এক শিশু নিহত হয় এবং কাছেই অপর এক ড্রোন হামলায় এক যুবক নিহত হন। গাজা সিটিতেও ইসরায়েলি গোলাবর্ষণে এক শিশু নিহত হয়। অপর এক হামলায় এক কিশোরীসহ পাঁচজন মারা যান।

উল্লেখ্য, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত নভেম্বরে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী