30 C
আবহাওয়া
১:৫১ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ইফতারের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে ববিতে গণইফতার

ইফতারের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে ববিতে গণইফতার

ইফতারের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে ববিতে গণইফতার

বিএনএ, ববি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অভ্যন্তরে (নোবিপ্রবি) ইফতার পার্টির ওপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গণইফতার কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (১২ মার্চ) রমজানের প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এই গণইফতার কর্মসূচি পালন করেন তারা।

বিশেষ আকর্ষণ হিসেবে গণইফতার কর্মসূচিতে কুরআন তেলাওয়াত ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জাকারিয়া ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম, বাংলা বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম, দর্শন বিভাগের শিক্ষার্থী জুবায়ের সানি ও অন্যান্যরা।

প্রসঙ্গত, এর আগে শাবিপ্রবি ও নোবিপ্রবি প্রশাসন ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই বিজ্ঞপ্তিটি নিয়ে গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মহলে সমালোচনার ঝড় বইছে।

বিএনএনিউজ/ রবিউল/ বিএম/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত