27 C
আবহাওয়া
১২:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মিয়ানমারের সেনাবাহিনী অন্তত ৭০ জনকে খুন করেছে: জাতিসংঘ

মিয়ানমারের সেনাবাহিনী অন্তত ৭০ জনকে খুন করেছে: জাতিসংঘ

জাতিসংঘ

বিএনএ, বিশ্বডেস্ক : মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে খুনের অভিযোগ করে বলেন, মিয়ানমারে অভ্যুত্থান পরবর্তী বিক্ষোভের সময় অন্তত ৭০জনকে খুন করা হয়েছে ।  হত্যা, নিপীড়ন এবং নির্যাতনসহ মানবতাবিরোধী বিরোধী অপরাধের প্রমাণ ক্রমেই বাড়ছে বলে জানিয়েছেন জাতিসংঘ দূত। বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে মিয়ানমার বিষয়ক দূত এবং মানবাধিকার তদন্তকারী থমাস অ্যান্ড্রুস ‘এক ভয়াবহ সত্যের’ বিষয়ে কথা বলেন। তিনি বলেন ‘মিয়ানমার নিয়ন্ত্রিত হচ্ছে এক খুনি ও অবৈধ শাসক দ্বারা।

অ্যান্ডুস বলেন, নিহত বিক্ষোভকারীদের অর্ধৈকের বেশিরভাগেরই বয়স ২৫ বছরের নিচে। অভ্যুত্থানের পর থেকে দুই হাজারের বেশি মানুষকে বেআইনিভাবে গ্রেফতার করা হচ্ছে আর সহিংসতা ক্রমেই বাড়ছে বলে। ‘প্রচুর ভিডিও প্রমাণ রয়েছে যেখানে দেখা গেছে নিরাপত্তা বাহিনী নির্বিচারভাবে বিক্ষোভকারী, চিকিৎসাকর্মী এবং পথচারীদের পেটাচ্ছে। এছাড়া সেনা এবং পুলিশবাহিনী বিভিন্ন বসতির মধ্য দিয়ে যাতায়াত করে সম্পত্তি নষ্ট, দোকানপাটে লুট, নির্বিচারে বিক্ষোভকারী এবং পথচারীদের আটক এবং মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে রাজনৈতিক সংকট শুরু হয়। অভ্যুত্থানের পর গ্রেফতার করা হয়েছে সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) শীর্ষ নেতাদের। সেনাবাহিনীর অভিযোগ,গত নভেম্বর মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ব্যাপক জালিয়াতি করে জয় পেয়েছে এনএলডি। তবে এই অভিযোগ নাকচ করে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

বিএনএ/ওজি 

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের